ডাচ-বাংলা ব্যাংকের ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৩০ ঘণ্টা

ডাচ-বাংলা ব্যাংকের ই-ব্যাংকিং সেবা বন্ধ থাকবে ৩০ ঘণ্টা
আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা ৩০ ঘণ্টা এটিএমসহ ডাচ-বাংলার ব্যাংকের সকল প্রকারের ই-ব্যাংকিং লেনদেন সেবা বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, ই-ব্যাংকিং এসব সেবা নিতে পারবেন না ব্যাংকটির গ্রাহকরা।ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম, সিআরএম, পিওএস, ই-কমার্স, এনপিএসবি, আইবিএফটি ফান্ড স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো, ইন্টারনেট ব্যাংকিং, নেক্সাসপে, এজেন্ট ব্যাংকিং, রকেটের কোর ব্যাংকিং সম্পকিত লেনদেন ১৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ১৯ আগস্ট (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডাচ-বাংলা ব্যাংকের সারাদেশে শাখা রয়েছে ২২০টি। এছাড়া ৪ হাজার ৭৬৬ মত এটিএম বুথ সার্ভিস রয়েছে ব্যাংকটিতে। এ সংখ্যা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি