Ortho Songbad আর্কাইভ

পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ তথা ২০২১-২২ হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ২ টাকা ০৮ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ৯৫ পয়সা।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার