তিনদিন বন্ধ থাকবে শেয়ারবাজার

তিনদিন বন্ধ থাকবে শেয়ারবাজার
হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। পরের দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ফলে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের শেয়ারবাজার।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

তিন দিনের ছুটি শেষে রোববার (২১ আগস্ট) থেকে যথাসময়ে লেনদেন শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন