Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, কোম্পানিটির ১২৬ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ টাকার।





৪৪ কোটি ২৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।





লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাফার্জ হোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, মেট্রো স্পিনিং, মালেক স্পিনিং, সাইফ পাওয়ারটেক এবং তিতাস গ্যাস।


মুল সাইট থেকে

পুজিবাজার