Ortho Songbad আর্কাইভ

বিআইএফআইসি’র শেয়ারে সর্বোচ্চ দরপতন

বিআইএফআইসি’র শেয়ারে সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, মঙ্গলবার (২৩ আগস্ট) শেয়ারটির দর ৮০ পয়সা বা ৬.৭২ শতাংশ কমেছে। সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয় প্রতিষ্ঠানটির শেয়ার।





তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমা ইয়ার্ন। আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে।





তালিকার তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের শেয়ারদর এদিন ২ টাকা বা ৬.৪১ শতাংশ কমেছে।





লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, জুট স্পিনার্স, সানলাইফ ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাক্সেসরিজ, ইউনিয়ন ক্যাপিটাল, আরডি ফুড ও প্রাইম টেক্সটাইল লিমিটেড।


মুল সাইট থেকে

পুজিবাজার