ডিএসসিসিতে মশা নিধন কার্যক্রম শুরু

ডিএসসিসিতে মশা নিধন কার্যক্রম শুরু
বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রোববার খিলগাঁওয়ের সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিল (জলাশয়) পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করবেন।পরে রমনা লেকে মাছ ও হাঁস অবমুক্তকরণ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

এর আগে গত ১০ জুন ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ডিএসসিসি মেয়র তাপস ঘোষণা দিয়েছিলেন আগামী রোববার (১৪ জুন) ঢাকা দক্ষিণে অন্তর্গত জলাশয় এবং পরবর্তী রোববার থেকে নর্দমা পরিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সে সময় মেয়র তাপস বলেন, এ জলাশয়গুলো পরিষ্কারের পর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা এবং হাঁস অবমুক্ত করবো, যাতে সব সময় পানি সচল থাকে। ফলে জলাশয় ও নর্দমা পরিষ্কারের পাশাপাশি মশক নিধনেও কার্যকর ভূমিকা রাখবে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো