পদ্মা অয়েলের মুনাফা ৫ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.৬৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৯.৭২ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৯১ টাকা বা ৫ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.২৮ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫.৩৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.৯০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫০.৪৮ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন