Ortho Songbad আর্কাইভ

ডিএসই’র টপ লুজার সোনারগাঁও টেক্সটাইল

ডিএসই’র টপ লুজার সোনারগাঁও টেক্সটাইল
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৮ আগস্ট) শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৫১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৮.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ারদর এদিন ২১ টাকা ২০ পয়সা বা ৭.৭৯ শতাংশ কমেছে।।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সানলাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, বিকন ফার্মা, বিডি মনোস্পুল পেপার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ও কে অ্যান্ড কিউ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার