Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

শেয়ার বিক্রি করবে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা ৬ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, উদ্যোক্তা এ.কে.এম শাহেদ রেজার কাছে ৪ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার