ভারত থেকে ট্রেনে এলো আড়াই হাজার মেট্রিক টন গম
ভারত থেকে ট্রেনে করে প্রায় আড়াই হাজার মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। দুই দিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে। জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান এই গমের আমদানিকারক।
রেনু কন্সট্রাকশনের ম্যানেজার রাজু আহমেদ বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।
জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।
এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।