Ortho Songbad আর্কাইভ

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে সাউথ বাংলা ব্যাংক

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে সাউথ বাংলা ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (৩০ আগস্ট) ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১৩৬ টি শেয়ার ১৫৩ বার হাত বদলের মাধ্যমে ৭৭ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক। কোম্পানিটির ১৮ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৩ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১০ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার