বাংলাদেশিদের প্রশিক্ষণের সঙ্গে ৪০ লাখ টাকা দেবে ফেসবুক

বাংলাদেশিদের প্রশিক্ষণের সঙ্গে ৪০ লাখ টাকা দেবে ফেসবুক
এবার বাংলাদেশে উন্মুক্ত হচ্ছে ‘এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর’। মেটার এই প্রোগ্রামের লক্ষ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বিকাশে সাহায্য করা। যেন তারা ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারেন।

ফেসবুক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপ মেটা’র গ্লোবালগিভিং প্রোগ্রাম থেকে ৪০ হাজার ইউএস ডলার (প্রায় ৪০ লাখ টাকা) অনুদান পাবে। যার সাহায্যে অ্যাডমিনরা তাদের কমিউনিটির লক্ষ্য অনুযায়ী একটি উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করে সে উদ্দেশ্যে কাজ করতে পারবেন। এছাড়া কমিউনিটি লিডারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সাথে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।

মেটা’র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিস-এর প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬টি দেশ - বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্য সংখ্যা হতে হবে ৫ হাজারের বেশি।

মেটা’র কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রাম এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে এই ঠিকানায় - www.facebook.com/community/accelerator

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা