ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

আজ সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ন্যাশনাল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক যার পরিমাণ মাইনাস ৬ টাকা ৮০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৬৮ পয়সা।
আগামী ১২ অক্টোবর, সোমবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন