খাবারে করোনা সংক্রমিত হয় না

খাবারে করোনা সংক্রমিত হয় না
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, খাবারের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘খাবারের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য বাহিত রোগ প্রতিরোধের জন্য ৫টি বিষয় অনুসরণ করতে হবে। সর্বস্তরে পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালো ভাবে সেদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। তবে সব স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

অধ্যাপক নাসিমা সুলতানা সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের টাটকা শাক-সবজি, ফল, পূর্ণ শস্যদানা সমৃদ্ধ খাবার বিভিন্ন প্রকার ডাল এবং শিম জাতীয় খাবারের পাশপাশি মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খেতে হবে।

শিশু খাদ্যের বিষয়ে তিনি বলেন, শূন্য থেকে ৬ মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। কারণ মায়ের বুকের দুধ থেকে শিশুর সবধরনের পুষ্টি এবং পানি পেয়ে থাকে। শিশুর বয়স ৬ মাসের পর মায়ের দুধের পাশাপাশি পূর্ণ নিরাপদ পুষ্টিসম্পন্ন বয়স উপযোগী খাবার দিতে হবে এবং ২ বছর পর্যন্ত অবশ্যই বুকের দুধ পান করাতে হবে। মায়ের বুকের দুধের মাধ্যমে করোনা সংক্রমিত হয় না। তবে মা করোনা বিষয়ক সাস্থ্যবিধি মেনে চলবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো