আগ্রহ কম ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৫টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির ইউনিট দর ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, পপুলাল লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৯ শতাংশ এবং গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ইউনিট দর ৫.৫৯ শতাংশ কমেছে।