Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে দর বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় (বুধবার) ৩৩ টাকা ৬০ পয়সা বা ৮.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ারদর আজ ৭.৫১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর বেড়েছে ৭.৪৮ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ইয়াকিন পলিমার, কোহিনূর কেমিক্যাল, বেক্সিমকো লিমিটেড, প্রাইম লাইফ ইন্সুরেন্স, এস আলম কোল্ড রোল্ড, স্কয়ার টেক্সটাইল এবং মোজাফ্ফর হোসেন স্পিনিং।

মুল সাইট থেকে

পুজিবাজার