Ortho Songbad আর্কাইভ

ডিএসই’র সাপ্তাহিক গেইনারে ওরিয়ন ইনফিউশন

ডিএসই’র সাপ্তাহিক গেইনারে ওরিয়ন ইনফিউশন
সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির দর বেড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১০ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪১৯ টাকা। আগের সপ্তাহের চেয়ে শেয়ারটির দর বেড়েছে ১০৮ টাকা ৭০ পয়সা বা ৩৫.০৩ শতাংশ। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

সাপ্তাহিক দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা কোহিনূর কেমিক্যালের শেয়ারদর ৩২.৮২ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ারদর বেড়েছে ২৬.০২ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, সোনালী আঁশ, সী-পার্ল হোটেল, ইবনে সিনা ফার্মা, দেশ জেনারেল ইন্সুরেন্স, ফাইন ফুডস ও সানলাইফ ইন্সুরেন্স।

মুল সাইট থেকে

পুজিবাজার