Ortho Songbad আর্কাইভ

পিই রেশিও বেড়েছে ডিএসইতে

পিই রেশিও বেড়েছে ডিএসইতে
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.২৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৫৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়েছে।

এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.১৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করে ১৪.৫৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৪০ পয়েন্ট বা ২.৮৪ শতাংশ বেড়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার