Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪৮০৮টি ইয়াবা, ১০৯.৬ গ্রাম হেরোইন ও ৩৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার