ফাইনালে পাকিস্তানকে সতর্ক করলেন ওয়াসিম
হট ফেভারিট হিসেবে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে এই আসরের বিস্ময় আফগানিস্তানের কাছে হার দিয়ে শুরু করা শ্রীলঙ্কা। এরপর দলটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তারা, এমনকি সুপার ফোরের শেষ ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে আধিপত্য বিস্তার করে। এই উত্তেজনাকর ও তরুণ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়া যাবে না বললেন পাকিস্তানের পেস লিজেন্ড ওয়াসিম আকরাম।
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১২১ রানে গুটিয়ে দিয়ে তিন ওভার হাতে রেখে ৫ উইকেটে জেতে পাকিস্তান। ওই ম্যাচের ভুলগুলো শুধরে ফাইনালে বাবর আজমরা আরও ভালো পারফরম্যান্স করবেন বিশ্বাস ওয়াসিমের। একই সঙ্গে দাসুন শানাকাদের সমীহ করতেও পরামর্শ তার।
ওয়াসিম বলেছেন, ‘এই এশিয়া কাপে পাকিস্তান দলের পারফরম্যান্স চমৎকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় তাদের ব্যাটিংয়ে তীব্রতার অভাব ছিল। যদিও বোলিং ছিল ভালো। আশা করি তারা তাদের ভুলগুলো থেকে শিখবে। কিন্তু আমি এখনও মনে করি ফাইনালে পাকিস্তান ফেভারিট। কিন্তু উত্তেজনকার ও তরুণ শ্রীলঙ্কান দলকে সহজভাবে নেওয়া যাবে না।’
সাবেক অধিনায়ক আরও যোগ করেছেন, ‘পাকিস্তান ক্রিকেট অনুরাগীরা বলছে আমাদের মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ। এবং সুপার ফোরের শেষ ম্যাচে রিজওয়ান আউট হওয়ার পর এটা উন্মোচিত হয়েছে। কিন্তু ফাইনাল হতে যাচ্ছে ভালো উইকেটে, আশা করবো তারা শক্তিশালী হয়ে ফিরবে।’