Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১২ সেপ্টেম্বর) জেএমআই হসপিটালের শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮ হাজার ৬২০ বারে ৫১ লাখ ৯৮ হাজার ২৪১টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৭.০২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর ৭ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি মনোস্পুল পেপার, ইন্টারন্যাশনাল লিজিং, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, প্রাইম ফাইন্যান্স, পেপার প্রসেসিং, ফ্যাস ফিন্যান্স ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার