Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৯০০ পিস ইয়াবা, ১৫৯.৬ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার