রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। আর এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩৭১০১ পিস ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮ টি মামলা রুজু হয়েছে।