Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আগ্রহ কমার শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৫টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবসে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৬.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৪০ টাকা বা ৬.৯১ শতাংশ কমেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এস আলমের ৫.৮১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৭১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.৩৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.২৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৪৭ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৪.৩২ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.২৮ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার