Ortho Songbad আর্কাইভ

বে লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা

বে লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর ২০২২।

মুল সাইট থেকে

পুজিবাজার