Ortho Songbad আর্কাইভ

জেনারেটর ক্রয় করবে মতিন স্পিনিং

জেনারেটর ক্রয় করবে মতিন স্পিনিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ তিনটি লো গ্যাস জেনারেটর এবং একটি ডিজেল জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি দুবাই সাউথ বিজনেস পার্কের দাউদ মেশিনারি ট্রেডিং ডিডাব্লিসি থেকে জেনারেটর কিনবে। আগের পুরোনো ৪টি গ্যাস জেনারেটরের জায়গায় রিপ্লেসমেন্ট করা হবে।

জেনারেটর কিনতে এবং স্থাপন করতে কোম্পানিটির ২৭ লাখ ৮ হাজার মার্কিন ডলার বা ২৫ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার