Ortho Songbad আর্কাইভ

ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার

ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তার তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। হাইকোর্টের সম্মতি পাওয়ার প্রেক্ষিতে এই ইজিএম আহ্বান করা হয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৯ নভেম্বর, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আলোচিত ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

যে কোম্পানি তিনটিকে অধিগ্রহণ করা হচ্ছে, সেগুলো হল-ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।

গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইন অনুসারে, ওই সিদ্ধান্ত কার্যকরে হাইকোর্টের সম্মতি প্রয়োজন ছিল। কোর্টের অনুমতি পাওয়ায় এখন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি চাওয়া হবে। তারা সম্মতি দিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার