Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ওরিয়ন ফার্মার ১১৯ কোটি ২১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ কোটি ১০ লাখ ১১ হাজার টাকার।

সাইফ পাওয়ারটেক ৬৭ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম, জেএমআই হসপিটাল, ইউনিক হোটেল, শাইনপুকুর সিরামিকস এবং এডিএন টেলিকম।

মুল সাইট থেকে

পুজিবাজার