Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারের তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসি) ৫০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


বুধবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুমোদিত বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমেবল, ফ্লোটিং রেট এবং সাবঅর্ডিনেটেড।

>>আরও পড়ুন: দেশের দ্বিতীয় সুকুক বন্ডের অনুমোদন দিল বিএসইসি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৭ বছর মেয়াদী এ বন্ডটির রেঞ্জ অফ ক্যুপন রেট ৭ শতাংশ থেকে ৯ শতাংশ। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনআরবিসি ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যান্ড রিসোর্সেস লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ারবাজারসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর পেতে ফেসবুক ও ইউটিউবে অর্থসংবাদের সঙ্গেই থাকুন

মুল সাইট থেকে

পুজিবাজার