Ortho Songbad আর্কাইভ

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে মেঘনা লাইফ

সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে মেঘনা লাইফ
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়াদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে মেঘনা লাইফ ইন্সুরেন্সের শেয়ারদর ৮ টাকা ৭০ পয়সা বা ১২ দশমিক ১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৪৫ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ারদর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, বারাকা পতেঙ্গা পাওয়ার, জিবিবি পাওয়ার, এনার্জিপ্যাক, ওরিয়ন ফার্মা, ইন্দোবাংলা ফার্মা এবং শাহজিবাজার পাওয়ার।

মুল সাইট থেকে

পুজিবাজার