Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে আট হাজার ২৫০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার