Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে সী-পার্ল বীচ

দর পতনের শীর্ষে সী-পার্ল বীচ
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, ৮১টির দর কমেছে, ১৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে সী-পার্ল হোটেলের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার সী-পার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ১৩০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ টাকা ৩০ পয়সা বা ৭.১২ শতাংশ। এর মাধ্যমে সী-পার্ল হোটেল ডিএসইর দরপতন তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইনডেক্স এগ্রোর ৪.৯৪ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৪.৮২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৫৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৪৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৩২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.৯৪ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৩.৭৬ শতাংশ এবং হোটেল পেনিনসুলার ৩.৬৫ শতাংশ দর কমেছে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার