Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনের সাথে কমেছে লেনদেন

সূচকের পতনের সাথে কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১৮ পয়েন্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

অন্য সূচক গুলোর মধ্যে ইসলামী শরীয়াহ ভিত্তিক সূচক ‘ডিএসইএস’ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক ‘ডিএস৩০’ ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২২ পয়েন্টে।

পাশাপাশি আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। আজ ডিএসইতে মোট ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে গতকাল ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ২৪৮ কোটি ৬৭ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দর বেড়েছে ৭৪টির, শেয়ারের দর কমেছে ১২২টির এবং শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।

মুল সাইট থেকে

পুজিবাজার