Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ৭৯ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৩ লাখ ৬১ হাজার টাকার।

ইস্টার্ন হাউজিং ৬০ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিবিএস ক্যাবলস, বিবিএস, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস, কপারটেক, ইন্ট্রাকো সিএনজি এবং ন্যাশনাল পলিমার।

মুল সাইট থেকে

পুজিবাজার