Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের ২% বোনাস লভ্যাংশ অনুমোদন

রূপালী ব্যাংকের ২% বোনাস লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের ২ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংকের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছিল। পরে কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদনের আবেদন করলে কমিশন অনুমতি দেয়।


৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল রূপালী ব্যাংক। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমে এই লভ্যাংশ অনুমোদন করেনি।


রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার