বরিশালে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

বরিশালে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) বরিশালের একটি হোটেল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।





সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার ও মো. নুরুল আলম (সিএফও) এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ আনোয়ার হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।





বরিশাল বিভাগীয় কার্যালয়ের জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ ৪২ জন শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন।





প্রধান অতিথির বক্তব্যে আব্দুছ ছালাম আজাদ প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, আমানত সংগ্রহ, সিএল হ্রাস, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি, শাখার গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রতিটি শাখাকে সিএল এবং অবলোপন মুক্ত করাসহ ২০২২ সালে সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা প্রদান করেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন