যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতি পেল আরও তিন বাংলাদেশি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতি পেল আরও তিন বাংলাদেশি প্রতিষ্ঠান

তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব ও নিরাপদ কারখানার ক্ষেত্রে বিশ্বে উদাহরণ তৈরী করেছে বাংলাদেশ। প্রতিনিয়ত বাড়ছে ‘সবুজ কারখানা’র সংখ্যা। এরই ধারাবাহিকতায় দেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।





সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ভবানীপুর গাজীপুরের সিএ নিটওয়্যার লিমিটেড, বানিয়ারচলা গাজীপুরের সিলকেন সুইং লিমিটেড এবং মেহেরাবারি ময়মনসিংহের অবস্থিত সুলতানা সুয়েটার লিমিটেড। কারখানা তিনটি প্লাটিনাম রেটিং পেয়েছে।





এতে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬টিতে। এর আগে চলতি মাসের শুরুতে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেড পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর আয়েশা ফ্যাশন লিমিটেড পায় গোল্ড রেটিং।





শনিবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।





মাত্র এক দশক আগেও দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি। এখন সেই সংখ্যা বেড়ে ১৭৬টিতে দাঁড়িয়েছে। সবুজ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। যা এই খাতের রপ্তানি বাড়াতে অবদান রাখছে বলে জানিয়েছেন রপ্তানিকারকেরা। তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।





বিজিএমইএ পরিচালক জানান, গাজীপুরের সিএ নিটওয়্যার লিমিটেডকে ১০ অক্টোবর স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা প্রতিষ্ঠানটিকে ৮৭ পয়েন্ট দিয়েছে। বানিয়ারচলা গাজীপুরের সিলকেন সুইং লিমিটেডকে ১১ অক্টোবর স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা প্রতিষ্ঠানটিকে ৯২ পয়েন্ট দিয়েছে। মেহেরাবারি ময়মনসিংহের সুলতানা সুয়েটার লিমিটেডকে ১২ অক্টোবর স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পেয়েছে ৮১ পয়েন্ট।





‘সবুজ পোশাক কারখানা’ ভবনে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ৫৭টি কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা সনদ পেয়েছে।





২০০১ সাল থেকে লিড সনদ পাচ্ছে বাংলাদেশ। সংস্কার, জ্বালানি, পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে কারখানাগুলোকে ‘সবুজ কারখানা’ স্বীকৃতি দেয় ইউএসজিবিসি।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর