সবার অংশগ্রহণে দেশের উন্নয়ন হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

সবার অংশগ্রহণে দেশের উন্নয়ন হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

দেশ দুর্নীতিমুক্ত হয়নি এবং এখনো নানা সমস্যা আছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সবার অংশগ্রহণে দেশের উন্নয়ন হয়েছে৷ সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি৷





শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।





মন্ত্রী বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিল যে, অনেকে খেতে পেতো না। বর্তমানে সে পরিস্থিতি নেই। তবে দেশ দুর্নীতিমুক্ত হয়নি, নানা সমস্যা আছে। কিন্তু দেশের উন্নতি হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে।





হাত ধোয়ার প্রয়োনীয়তা সম্পর্কে তিনি বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে৷ হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। এজন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে৷





ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক। গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। যেসব এলাকায় বেশি ছড়িয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে। সিটি করপোরেশন অভিযান পরিচালনা করছে। পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। কিন্তু সবাই সচেতন না থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা কঠিন।





স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট। এছাড়া বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা