হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, আরও দুইজনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, আরও দুইজনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।





শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।





এর আগে গত ১৮ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৯০০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিন তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।





স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫২০ ও ঢাকার বাইরে ৪০২ জন।





নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০৪ জনে।





অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩০ হাজার ২৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। একই সময়ে মারা গেছেন ১১২ জন।





চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা