Ortho Songbad আর্কাইভ

আইপিডিসি ফাইন্যান্সের আয় কমেছে

আইপিডিসি ফাইন্যান্সের আয় কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় কমেছে প্রতিষ্ঠানটির।





রবিবার (২৩ অক্টোবর) আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।





অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৯ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার