Ortho Songbad আর্কাইভ

ইউসিবির তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইউসিবির তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সম্বনিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৬১ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার