Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশকে ভারতের 'ঈদ উপহার’ ১০টি রেল ইঞ্জিন

বাংলাদেশকে ভারতের 'ঈদ উপহার’ ১০টি রেল ইঞ্জিন
ঈদের আগে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই রেল ইঞ্জিনগুলো হস্তান্তর করা হয়।

ঈদ উল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ আর আজ সোমবার এই অনুষ্ঠানের মাধ্যমে রেলের দশটি ইঞ্জিন হস্তান্তর করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার