লভ্যাংশ দেবে না শ্যামপুর সুগার
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি (লোকসান (EPS) হয়েছে ৫৩ টাকা ০৩ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান ছিল ১২৫ টাকা ১৪ পয়সা।
ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
অর্থসংবাদ/এনএন