Ortho Songbad আর্কাইভ

জাহিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জাহিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার