সংগ্রামী নারীর ভূমিকায় দীঘি

সংগ্রামী নারীর ভূমিকায় দীঘি

শিশুকাল থেকেই দর্শকদের কাছে বেশ পরিচিত প্রার্থনা ফারদীন দীঘি। নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। বড় হয়ে নায়িকা হিসাবেও এরইমধ্যে অভিনয় করেছেন সিনেমায়। কাজ করেছেন ওয়েব সিরিজেও। সম্প্রতি তিনি ‘তাম্মি’ নামে একটি ওয়েব ফিকশনে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন মাহিয়া মাহমুদা।





এ ফিকশনে নাম ভূমিকায় দেখা যাবে দীঘিকে। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম কোনো কাজে নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন নারীর সংগ্রামী জীবনের গল্প এ ওয়েব ফিকশনে তুলে ধরা হয়েছে।





আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পরিচালকও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস প্রচারে এলে এটি দর্শকের ভালো লাগবে।’ শিগগিরই এ ফিকশনটি একটি নতুন অ্যাপে প্রচারে আসবে বলে জানিয়েছেন দীঘি। এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার