নারী উদ্যোক্তাদের ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের ৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের মাত্র ৫ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক। নারীদের উদ্যোক্তাদের হিসেবে তুলতে বিশেষ এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা করা হবে। এ উপলক্ষে জয়িতা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।





মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তত্ত্বাবধানে গঠিত ‘জয়িতা ফাউন্ডেশন’এর “রিভোলিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড” হতে এই ঋণ দেয়া হবে। নারী উদ্যোক্তারা নিজ নামে এবং সমিতির নামে এই ঋণ নিতে পারবেন। বিনা জামানতে এবং জামানতসহ এই ঋণ সুবিধা দেওয়া হবে।





এই ঋণ প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি জয়িতা ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া। জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও হারুনুর রশিদ, এসএমই এন্ড এগ্রিকালচার ক্রেডিট বিভাগের প্রধান হারুনূর রশিদ এবং ধানমন্ডি মহিলা শাখার ব্যবস্থাপক সুরাইয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি