শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত অর্থবছরের তুলনায় কোম্পানিটির ইপিএস কমলেও সমপরিমাণ লভ্যাংশই ঘোষণা করেছে কোম্পানিটি।
বুধবার (২৬ অক্টোবর) সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬৮ পয়সা ।
এছাড়াও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।