ইজিএম করবে বিডি থাই ফুড

ইজিএম করবে বিডি থাই ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত ৯ মে অনুষ্ঠিত ইজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানিটির আইপিওর অর্থ যন্ত্রপাতি কোনার কাজে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। বর্তমানে বৈশ্বিক মূল্য বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহার প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, বিডি থাই ফুড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৩০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

আগামী ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন