নগদের সঙ্গে বোনাসও দেবে মেট্রো স্পিনিং

নগদের সঙ্গে বোনাসও দেবে মেট্রো স্পিনিং
শেয়ারবাজারের তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছিল।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন