আয় কমেছে এবি ব্যাংকের

আয় কমেছে এবি ব্যাংকের

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ বছর কোম্পানিটির ইপিএস কমেছে।





বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ পয়সা।





অপরদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ৪৩ পয়সা ইপিএস হয়েছিল।





এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৩ পয়সা।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন